রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রবিবার, নভেম্বর ২০, ২০২২

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: ছাত্রদল নেতা নয়নকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২০ নভেম্বর) ষোলশহর এলাকায় শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ষোলশহর রেল ষ্টেশন থেকে শুরু হয়ে ২নং গেইট মোড়ে এসে শেষ হয়।

জানা যায়, বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণকালে পুলিশে গুলিতে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ- সভাপতি নয়ন মিয়া নিহত হয়।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাবেক সহ-দপ্তর সম্পাদক আইনুল ইসলাম সাগর, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন, সাবেক সহ- সাধারণ সম্পাদক হাসিবুল হাসান রাফি, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদকে হাবীব, সাবেক সহ- সম্পাদক যথাক্রমে মোহাম্মদ মামুন, আবিরুল ইসলাম আবির, রবিউল ইসলাম, মোহাম্মদ রহিম, মিনহাজ উদ্দিন, শফিকুল আলম, আব্দুল্লাহ আল ফারুক, সাবেক সদস্য যথাক্রমে কেফায়েত, মিনহাজ উদ্দীন, সাকিবুল ইসলাম, রহিম, সাকিব, ইমরান, মামুন, হোসাইন, রমিজ, লিমন, তানভীর, আলম, রফিক, জাকির, শোয়াইব, মোকাদ্দেস, ওবায়েদ, কেফায়েত, শফিক, আবির, রুমান পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন