শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

চীনে আবারও ভয়াল রুপ নিচ্ছে করোনা, একদিনে সর্বোচ্চ শনাক্ত 

শনিবার, নভেম্বর ২৬, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বিস্তারিত নির্দেশনা দিয়ে সতর্কতা জারি করেছে।

বুধবার (২৩ নভেম্বর) রেকর্ডসংখ্যক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা প্রায় তিন বছর আগে দেশটিতে মহামারি শুরু হওয়ার পর সর্বোচ্চ। 

চীনা সরকারি হিসাব মতে, বুধবা ৩১ হাজার ৪৪৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এই হিসাবে দেশের বাইরে থেকে আসা রোগীদের ধরা হয়নি। শনাক্ত হওয়া রোগীদের ৩ হাজার ৯২৭ জনের উপসর্গ আছে। বাকি ২৭ হাজার ৫১৭ জনের উপসর্গ নেই বলে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

রোগী শনাক্তের এই সংখ্যা গত ১৩ এপ্রিলের রেকর্ড ভেঙে দিয়েছে। ওই দিন দেশটিতে রোগী শনাক্ত হয়েছিলেন ২৯ হাজার ৩১৭ জন। এই হিসাবে দেশের বাইরে থেকে আসা রোগীদের ধরা হয়নি।

এদিকে চীনে করোনায় মৃতের মোট সংখ্যা ৫ হাজার ২৩২ জনে দাঁড়িয়েছে। বুধবার নাগাদ চীনের মূল ভূখণ্ডে ২ লাখ ৯৭ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হলো যাঁদের উপসর্গ আছে।

স্থানীয় প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, বেইজিংয়ে গতকাল স্থানীয়ভাবে সংক্রমিত ৫০৯ জনের করোনা শনাক্ত হয়েছে যাঁদের উপসর্গ আছে। উপসর্গ নেই এমন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩৯ জন। আগের দিন উপসর্গসহ ৩৮৮ জন আর উপসর্গহীন ১ হাজার ৯৮ জন রোগী শনাক্ত হয়েছিলেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন