মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

ম্যানহাটনে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

সোমবার, নভেম্বর ২৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ম্যানহাটনে বুকে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন পাঁচজনকে খুঁজছে পুলিশ ।

রোববার(২৭ নভেম্বর) ভোর ৩টার দিকে ম্যানহাটনের হ্যামিল্টন হাইটসে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, তারা হ্যামিল্টন হাইটস সেকশনের ১৪০তম স্ট্রিট এবং ব্রডওয়েতে বুকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হারলেম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন একজনের পোশাক ছিল লাল এবং দুই সন্দেহভাজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন