শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ইউক্রেনে ‘কম দামের’ অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র

সোমবার, নভেম্বর ২৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে মার্কিন এবং সামরিক সহযোগীদের অস্ত্রের মজুদ দিন দিন কমে যাচ্ছে। অন্যদিকে যুদ্ধ এগিয়ে যাচ্ছে। যুদ্ধের ময়দানে টিকে থাকতে ইউক্রেনের আরও অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন। তাই ইউক্রেনে প্রচুর পরিমাণে কম দামী এবং ছোট কার্যকরী বোমা সরবরাহ করা নিয়ে ভাবছে পেন্টাগন। এই ছোট বোমাগুলো রকেটে ব্যবহার উপযোগী। ইউক্রেনে কিয়েভকে রাশিয়ায় আক্রমণে সহায়তা করা এর উদ্দেশ্য।

জানা যায়, ইউক্রেন এবং ইউরোপীয় মিত্রদের জন্য নতুন যুদ্ধ উপকরণ উৎপাদনের জন্য প্রায় দেড় ডজন পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি হলো ডাবড গ্রাউন্ড-লঞ্চড স্মল ডায়ামিটার বোম্ব (জিএলএসডিবি)। এটি বোয়িং এর প্রস্তাবিত সিস্টেম।

মার্কিন সেনাবাহিনীর প্রধান অস্ত্র ক্রেতা ডগ বুশ পেন্টাগনে সাংবাদিকদের জানান, ‘ইউক্রেনে আগ্রাসনের ফলে আমেরিকার তৈরি অস্ত্র ও গোলাবারুদের চাহিদা বেড়ে গেছে। পূর্ব ইউরোপে মার্কিন মিত্ররা ইউক্রেনে সরবরাহের জন্য প্রচুর অস্ত্র অর্ডার দিচ্ছে।’

বুশ আরও বলেন, ‘সামরিক বাহিনী ১৫৫ মিমি আর্টিলারি শেলের উৎপাদন ত্বরান্বিত করার দিকে মনোযোগ দিয়েছে। বর্তমানে এই আর্টিলারি শেলগুলো শুধুমাত্র প্রতিরক্ষা ঠিকাদারদের দিয়ে সরকারি সুবিধায় তৈরি করা হয়।’

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও নিরাপত্তা বিশেষজ্ঞ টম কারাকো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ কমে গেছে। চীনের সঙ্গে সংঘাত রোধ করার জন্য আমাদের অস্ত্রের মজুদ প্রয়োজন।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন