শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

এশিয়ায় আবারও বাড়ছে করোনা সংক্রমণ, শীর্ষে জাপান

মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ায় আবারও বেড়ে চলেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। এইদিন দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১১৭ জন। এছাড়া করোনায় মারা গেছেন ১০৩ জন। এই নিয়ে করোনায় জাপানে মৃত্যুবরণ করলো ৪৯ হাজার ২৮১ জন। আক্রান্তের দিক থেকে জাপান তালিকার ৭ নম্বর রয়েছে।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে জাপানের পরে আছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে গত একদিনে ২২ হাজার ৩২৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৪ জন। এই নিয়ে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ৮৪৩ জন, মারা গেছেন ৩০ হাজার ৪১৩ জন।

তালিকায় দক্ষিণ কোরিয়ার পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ৫২৭ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৩১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮৫ হাজার ৫৭৮ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ১৪৪ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৩৭ হাজার ৪০৫ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৬৬৭ জন।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮০০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ১৬৪ জন। আগের দিন মারা গেছেন ৫০৮ জন ও সংক্রমিত হন ২ লাখ ৭৩ হাজার ২০৯ জন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন