মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

সিরিয়ার ১০ হাজার কোটি ডলারের সম্পদ ‘চুরি করেছে’ যুক্তরাষ্ট্র, চীনের নিন্দা

রবিবার, ডিসেম্বর ৪, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: সিরিয়া থেকে তেল, খাদ্যশস্যসহ অন্তত ১০ হাজার কোটি ডলারের সম্পদ চুরির অভিযোগ উঠেছে মার্কিন সেনাদের বিরুদ্ধে। অভিযোগটি উত্থাপন করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান।

তিনি বলেন, শীতের হাত থেকে বাঁচার জন্য মার্কিন সেনারা সম্প্রতি নতুন করে সিরিয়া থেকে তেল চুরি করেছে। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে গত বৃহস্পতিবার একদিনেই অন্তত ৫৪টি ট্যাংকার বোঝাই করে তেল উত্তর ইরাকের মার্কিন ঘাঁটিতে পাঠানো হয়েছে।

ঝাউ লিজিয়ান বলেন, সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন অবৈধ। এসব সেনা সিরিয়া থেকে যেসব তেল এবং খাদ্যশস্য নিয়ে যাচ্ছে তাও অবৈধ। মার্কিন সেনা সিরিয়ার ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আছে সেটিও অবৈধ।

তিনি সিরিয়া সরকারের দেয়া তথ্য উল্লেখ করে বলেন, ২০১১ সাল থেকে চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত মার্কিন সেনারা যে সম্পদ চুরি করেছে তার মূল্যমান ১০ হাজার কোটি ডলার।

চীনা এই মুখপাত্র আরও বলেন, আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়গুলোও বিষয়টি পর্যবেক্ষণ করছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন