চলমান ডেস্ক: ইলন মাস্ক টুইটারের মালিকানায় আসার পর থেকে আলোচনা যেন থামছেই না। প্রতিনিয়ত খবর আসছে নতুন নতুন বিষয়ের। এবার টুইটারের আইনি সেলের প্রধানকে বরখাস্ত করলেন ইলন মাস্ক।
রোববার (৪ ডিসেম্বর) প্রকাশিত সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভুত বিজয়া গাড্ডেকে সংস্থার গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেওয়া অভিযোগে বরখাস্ত করা হয়েছে মূলত টুইটারের সেন্সরশিপ বিতর্কে লিগাল সেলের প্রধান বিজয়া গাড্ডের নাম উঠে এসেছে ৷
তার বিরুদ্ধে অভিযোগ— মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টারের সোশাল মিডিয়া আউলেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন বিজয়া ৷
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, হান্টারের সোশাল মিডিয়া আউলেট ব্লক করা নিয়ে গুরুত্বপূর্ণ ইমেল এবং সংস্থার আভ্যন্তরীন আলোচনা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ গত শুক্রবার এই সংক্রান্ত একটি খবর প্রকাশ্যে নিয়ে আসেন সাংবাদিক ম্যাট তাইব্বি ৷ তাঁর টুইটার হ্যান্ডেলে একাধিক টুইটের মাধ্যমে এই সব তথ্য ফাঁস করেন ওই সাংবাদিক ৷
অভিযোগ, ওই মার্কিন সাংবাদিককে এই সব তথ্য পাচার করেছেন বিজয়া গাড্ডে ৷ ভারতীয় এই আমেরিকান টুইটারের লিগাল সেলের প্রধান হিসেবে মাসে ১৭ মিলিয়ন মার্কিন ডলার বেতন পেতেন ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য ১ কোটি ৭০ লক্ষ টাকা ৷ এই বিপুল পরিমাণ অংকের বেতনের চাকরিতে প্রতারণার অভিযোগ উঠেছে বিজয়া গাড্ডের বিরুদ্ধে ৷
প্রসঙ্গত, তাইব্বির ওই টুইটের সিরিজ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের দুই দলের রাজনীতিকরা টুইটার থেকে টুইট সেন্সর করতে পারেন ৷ যা প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকের নেতারা ৷ সেই সঙ্গে টুইটার কর্তৃপক্ষও অস্বস্তিতে পড়েছে ৷ এরপরই এমন কড়া পদক্ষেপ করলেন ইলন মাস্ক ।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন