মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

বিএনপির সমাবেশের দিন বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা

বুধবার, ডিসেম্বর ৭, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করবে বিএনপি। সমাবেশকে ঘিরে দেশজুড়ে বিরাজ করছে চাপা আতঙ্ক। এরমধ্যেই গণসমাবেশ ঘিরে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে- ‘ঢাকায় রাজনৈতিক সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গণপরিবহণ, যোগাযোগব্যবস্থা ও শহরে চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। সমাবেশের আগে ও পরে কয়েক দিন ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি হতে পারে। তাই আপনাদের রাজনৈতিক সমাবেশ ও বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলছে, প্রতি বছর যুক্তরাজ্যের আনুমানিক দেড় লাখ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করেন। এর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে কোনো সমস্যা হয় না।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ। তবে কোথায় সমাবেশ হবে, তা এখনো নির্ধারিত হয়নি। স্থান নিয়ে পুলিশ ও বিএনপি নেতাদের আলোচনা চলছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন