মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

শীতের পিঠা: দুধ চিতই

মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: বাংলাদেশের প্রকৃতিতে এখন শীতকাল। শীত মানে এদেশের ঘ রে ঘরে পিঠা-পুলিল উৎসব। শীতে তৈরি হওয়া বাহারি সব পিঠার মধ্যে একটি হলো দুধ চিতই। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। এই শীতের বিকেলে দুধ চিতই বানিয়ে নিতে পারেন সহজেই। চলুন দেখে নেওয়া যাক দুধ চিতই তৈরির নিয়ম-

উপকরণ: আতপ চালের গুঁড়া তিন কাপ, খেজুরের গুড় এক কেজি, দুধ দুই লিটার, পানি এক লিটার, নারকেল এক কাপ, পরিমাণ মতো লবণ।

প্রণালী: প্রথমে একটি পাত্রে পানি, দুধ ও গুড় জাল দিয়ে ঢেকে রাখুন। এবার পরিমাণ মতো পানি চালের গুড়া, আধা কাপ নারকেল ও সামান্য লবণ মিশিয়ে মাঝারি ঘনত্বের গোলা বানিয়ে নিন এবং গোলা চুলায় দিন। ভালো করে নাড়ুন। যখন গরম হয়ে ধোঁয়া উঠবে তখন নামিয়ে নিন। এবার পিঠাগুলো তৈরি করার জন্য মাটির খোলা বা লোহার ছাঁচ ব্যবহার করুন। ছাঁচে তেল দিয়ে মুছে মুছে চালের গুঁড়ার গোলা ঢেলে দিন। বুদবুদ উঠলে ঢেকে দিন। এর কিছুক্ষণ পরে পিঠাগুলো উঠিয়ে গরম রসের মধ্যে দিয়ে ঢেকে রাখুন। রাতভর এভাবেই ভিজিয়ে রেখে পরদিন সকালে পরিবেশন করুন মজাদার দুধ চিতই পিঠা।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন