সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

ফ্লোরিডায় মার্টিন লুথার কিং জুনিয়র ইভেন্টে বন্দুক হামলা, আহত ৮

মঙ্গলবার, জানুয়ারী ১৭, ২০২৩

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে মার্টিন লুথার কিং জুনিয়র ইভেন্টে বন্দুক হামলায় ৮ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ইলৌস এলিস পার্কে শুটিং শুরু হয়।

সেন্ট লুসি কাউন্টি শেরিফের অফিসের পাবলিক ইনফরমেশন অফিসার টনিয়া উডওয়ার্থ বলেছেন, গুলিবিদ্ধদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন এবং এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় আরও চারজন আহত হয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে লোকগুলো একটি মার্টিন লুথার কিং জুনিয়র ডে কার শো এবং “পারিবারিক আনন্দ দিবস” উদযাপন করছিল।

এতে ডিজে, বাচ্চাদের খেলাধুলা এবং গাড়ি শোর৷ আয়োজন করা হয়েছিলো। কিন্তু বন্দুক হামলায় সব তচনচ হয়ে গেছে।

শেরিফের অফিস এ ঘটনায় কোন সন্দেহভাজন হেফাজতে আছে কিনা তা নিশ্চিত করেনি।

আইআই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন