মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে কর্ণফুলী ট্যাক্সের দ্বিতীয় শাখার যাত্রা শুরু

শনিবার, জানুয়ারী ২১, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বনামধন্য কর্ণফুলী ট্যাক্সের দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয়েছে। জ্যামাইকার ১৬৭-১৮ হিলসাইড এভিনিউতে এই শাখার অবস্থান।

শুক্রবার (২০ জানুয়ারি) জুমার নামাজের পর ফিতা কেটে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেন কর্ণফুলী ট্যাক্সের সিইও এনরোল এজেন্ট মোহাম্মদ হাসেম। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ হাসেম বলেন, জ্যামাইকা এবং লং আইল্যান্ড বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত। তাই বাংলাদেশিদের সেবা দেওয়ার জন্যই ট্যাক্স ফাইলিং অফিস খোলা হয়েছে। এসময় তিনি শিগগিরই বাফেলোতে কর্নফুলী ট্যাক্সের তৃতীয় শাখা চালু করার ঘোষণা দেন। পাশাপাশি তিনি সবাইকে নতুন শাখায় এসে সেবা নেওয়ার আহ্বান জানান।

এ দিকে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও সুধীজনেরা জানান, বছরের পর বছর ধরে কর্নফুলী ট্যাক্স সার্ভিস মানুষদের সেবা দিয়ে আসছে। তাদের সেবার মান বরাবরই প্রশংসনীয়। প্রতিষ্ঠানটির প্রধান অফিস বাংলাদেশি জনবহুল এলাকা জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে।

এর আগে ব্যবসা প্রসারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মির্জা আবু জাফর বেগ। এতে নিউইয়র্কের স্বনামধন্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, কর্ণফুলী ট্যাক্সের কর্মকতা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন