সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

চীনা সরকার নিয়ন্ত্রিত ল্যাব থেকেই সম্ভবত করোনা ছড়াছড়ি : এফবিআই

বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস চীনা সরকার নিয়ন্ত্রিত ল্যাব’ থেকে ছড়িয়েছে বলে আশংকা করছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান ক্রিস্টোফার রে।

তিনি বলেন, তার ব্যুরো বিশ্বাস করে, কোভিড-১৯ সংক্রমণ ‘খুব সম্ভবত চীনা সরকারের কোন ল্যাব থেকেই ছড়িয়েছে।

সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশংকার কথা জানান।

ক্রিস্টোফার রে বলেন, ‘এফবিআই বেশ কিছুদিন ধরে তদন্ত করেছে এবং মনে হচ্ছে কোনো একটি গবেষণাগার থেকেই কোভিড মহামারীর উৎপত্তি। ’

করোনাভাইরাস মহামারীর উদ্ভব নিয়ে এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিল এফবিআই। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে বলছে, উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ায়নি এবং এফবিআইয়ের এমন দাবীকে তারা মানহানিকর বলে মন্তব্য করেছে।

এফবিআই প্রধানের মন্তব্যের একদিন আগেই চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ‘কোভিডের উৎস’ নিয়ে দেশটিকে আরো ‘সৎ’ হওয়ার আহ্বান জানান।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন