মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

রোমানিয়ায় ২৩ বাংলাদেশি আটক

শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: রোমানিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ২৩ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটককৃতরা অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রোমানিয়ার পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, ট্রাকটি বর্ডারে আসলে রোমানিয়ার আরাদ সীমান্ত পুলিশ তল্লাশি চালায়। চালক এই ট্রাকে রোমানিয়া-ইতালি রুট ধরে তোশক নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিবাসী চোরাচালান ও ট্রাকে লুকিয়ে থাকা বিদেশি নাগরিকদের প্রতারণার মাধ্যমে সীমান্ত অতিক্রম চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, তল্লাশি চালানোর সময় সহকর্মীরা নিশ্চিত করেছেন, উদ্ধার ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। তাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। তারা আইনানুগভাবে রোমানিয়াতে প্রবেশ করেছিলেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন