সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু

রবিবার, আগস্ট ২৭, ২০২৩

প্রিন্ট করুন

সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মেরিন কর্পসের এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সান ডিয়েগো সিটির কাছে ওই দুর্ঘটনা ঘটে।

ওই যুদ্ধবিমানে পাইলট ছাড়া কোন যাত্রী ছিল না।

দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার ও তল্লাশি টিমের সদস্যদের মোতায়েন করা হয়। তারা ঘটনাস্থল থেকে পাইলটের মরদেহ উদ্ধার করেন।

নর্থ ক্যারোলিনার সেকেন্ড মেরিন এয়ারক্রাফট উইং অ্যান্ড মেরিন কর্পস এয়ার স্টেশন চেরি পয়েন্ট বিবৃতিতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পাইলটের মৃত্যুতে আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তবে, এখনই ওই পাইলটের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।’

এ ছাড়াও কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। ওই দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এফ/এ-১৮ হর্নেট হল যুক্তরাষ্ট্রের প্রথম যুদ্ধবিমান, যা যে কোন আবহাওয়ায় কার্যক্রম চালিয়ে যেতে পারে। শত্রুপক্ষকে আক্রমণের জন্য বহুলব্যবহৃত বিমান এটি।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন