মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

আটলান্টিস বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট’স অর্গানাইজেশনের নেতৃত্বে স্যাম-পাপ্পু

বুধবার, নভেম্বর ২৯, ২০২৩

প্রিন্ট করুন
20231129 103339

সিএন প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আটলান্টিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় সংগঠন ‘আটলান্টিস বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট’স লাইফ অর্গানাইজেশন’ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্যাম সফটা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ডা. মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু।

বিশ্ববিদ্যালয়ের সহযোগী ডিন প্রফেসর মিয়া মেরিট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের এই তথ্য জানানো হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি প্রশান্ত সিংহ, অপারেশন অফিসার রোজালিন্ডা বালাভারসা এবং ট্রেজারার পল গাংগবংগ।

নব নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক ডা. মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু বলেন, আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়া অনেক সৌভাগ্যের বিষয়। এজন্য মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার এক্টিভিটিজ , পারস্পারিক সোহার্দ্য বৃদ্ধিতে নবগঠিত কমিটির সকল সদস্য এক সাথে কাজ করবে।

ডা. মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পরে ভেটেরিনারি প্যাথলজিতে ১ম মাস্টার্স ডিগ্রি অর্জন করে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ২য় মাস্টার্সে অধ্যায়নরত রয়েছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন