দুপুর গড়িয়ে বেলা হেলে পড়েছে পশ্চিম আকাশে। মালিহা-শিহাবরা দুপুরের খাবার খেয়েই বেরিয়ে পড়েছেন। কেউবা খালি গায়ে কেউবা জামা-জুতো পরে। লাফিয়ে লাফিয়ে এদিক-ওদিক ছুটে চলেছে ওরা। জগতের সবচেয়ে সুখী ওরা! ওদের ফুটফুটে হাসি যেন মুক্তার চেয়েও দামী।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া গাড়াই নদীর পাড়ে বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর দেখা গেছে এমন দৃশ্য। দুরন্তপনা শৈশবের এমন বাঁধভাঙা উচ্ছ্বাসের ছবিগুলো তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোসাইন মাহমুদ।

টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, ভিডিও গেম আর মোবাইল গেমের যুগে ওরা ব্যাতিক্রম।

শৈশব মানেই দুরন্তপনা। শৈশব মানেই স্মৃতি ও স্বপ্ন-জাগানিয়া সৃষ্টি সুখের উল্লাসে কাটানো সময়। ধুলোমাখা দিনগুলো চিরদিন রঙিন হয়ে জমা থাকে স্মৃতির ক্যানভাসে।

ওরা আপন মনে ছুটে চলে আপনাপন গন্তব্যে। যেখানে নেই কোন দ্বন্দ্ব-সংঘাত বা কপটতা। ওরা সর্বদা শুভ্র!



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন