শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

প্রবাসীদের ভবিষ্যত নিরাপত্তার জন্য রেমিট্যান্স ভাতা চালু করুন

বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১

প্রিন্ট করুন
received 4591033884292270 1

কাজী কামরুল হাসান শামীম: বন্ধ হয়ে যাওয়া শ্রম বাজার এবং চালু শ্রম বাজার সচল রাখতে কার্যকরী কোন পদক্ষেপই চোখে পড়েনি বিগত অনেক বছর ধরে। কূটনৈতিকভাবে শ্রম বাজারগুলোর সাথেও সম্পর্কের মানোন্নয়ন‌ও চোখে পড়েনি।

প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানেও আন্তরিকতার সাথে উদ্দ্যোগ‌ও আলোচনায় আসেনি। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে তাদের দেশের প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে, তারা তাৎ‌ক্ষনিক পদক্ষেপ গ্রহণ করে। প্রয়োজনে আইনী সার্পোট দেয়। আর আমাদের দেশের প্রবাসী কর্মীরা তার বিপরীতে বিভিন্ন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েও দেশের জন্য বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ করে দেশপ্রেম বুকে ধারন করে। তার বিপরীতে প্রবাসীদের মুখোমুখি হতে হয় বিভিন্ন সমস্যার। 

রাষ্ট্রের প্রতি আহ্বান প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য আন্তরিক হ‌ন এবং প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স হতে প্রবাসীদের ভবিষ্যত নিরাপত্তার জন্য রেমিট্যান্স ভাতা চালু করুন। এতে প্রবাসীরা উৎসাহিত হবে, নিরাপদ ভবিষ্যত পাবে, তখন বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে আরো বেশি মনযোগী হবে। ধস নামা রেমিট্যান্সে ফের গতি স‌ঞ্চার হবে, ফের রিজার্ভ রেকর্ড গড়বে, দেশ উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বাধাগ্রস্ত হবে না ।

পরিশেষে রাষ্ট্র ও রাষ্ট যন্ত্রের প্রতি সবিনয় আহ্বান, দেশে আটকা পড়া প্রবাসীসহ সব প্রবাসীর প্রতি মনযোগী হ‌ন। রেমিট্যান্সের ধস ঠেকান, দেশ বাঁচান।

লেখক: সংগঠক, কলামিস্ট, মজলিস এ শূরা সদস্য, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন