শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

গ্রাহকদের সেবা দিতে প্রাইমারিকা এখন নিউইয়র্কে

রবিবার, আগস্ট ২৯, ২০২১

প্রিন্ট করুন
প্রাইমারিকা

নিউইয়র্ক: গ্রাহকদের দৈনন্দিন বিষয়ের উপর সেবা দিতে প্রাইমেরিকা এখন নিউইয়র্কে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি চারটি লাইসেন্স প্রাপ্তিতে ৯৯ ডলারের স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছে। এগুলো হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স লাইসেন্স, ইনভেস্টমেন্ট সিরিজ লাইসেন্স এক, ইনভেস্টমেন্ট সিরিজ লাইসেন্স দুই ও ইনভেস্টমেন্ট সিরিজ লাইসেন্স তিন। লাইসেন্সগুলো পাওয়ার পর কাজ ও ব্যবসায়ের সুবিধা করে দেবে ‘প্রাইমেরিকা’। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে আয়োজিত ফ্রি সেমিনারে এসব তথ্য জানানো হয়।

এতে ব্যবসায়ের প্রসারে লাইসেন্স পাপ্তির সহজ উপায় এবং অন্যান্য কোম্পানির তুলনাই কম মূল্যে ইনস্যুরেন্স সেবার বিস্তারিত তুলে ধরেন প্রাইমারিকার রিজোনাল ভাইস প্রেসিডেন্ট রউফ সরকার।

তিনি বলেন, ‘আমাদের ক্লাসে প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স পেয়ে প্রয়োজনে ঘরে বসেই পার্ট টাইম কাজ করেও মাসে হাজার ডলার আয় করার সুযোগ রয়েছে।’

তিনি আরো জানান, ডেব্ট সলিউশন, আইডি থেফ্ট সলিউশন, ইমার্জেন্সি ফান্ড, এডুকেশন সেভিংস, রিটায়ারমেন্ট সেভিংস, হোম সিকিউরিটি, লং টার্ম কেয়ার ইন্স্যুরেন্স, অটো, ইনস্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স, লাইফ ইনস্যুরেন্স, রিয়েল স্টেট, প্রিপেইড লিগ্যাল প্রোটেকশন প্লান, উইল বা লিগ্যাল মেটার্সে ল‘ইয়ার রিপ্রেজেন্টেশন প্রভৃতি সেবা দেবে ‘প্রাইমারিকা।’

সেবা সংক্রান্ত যে কোন তথ্য জানতে ৭০৩-৭৯৮-৪০৭৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

সেমিনারে সূচনা বক্তব্য দেন কবি ও লেখক ইশতিয়াক রুপু।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন