শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

নোবেল শান্তি পুরস্কারের জন্য চতুর্থবারের মতো মনোনীত ট্রাম্প

বুধবার, জানুয়ারী ৩১, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চতুর্থবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ‘ঐতিহাসিক’ নীতির কথার জস্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়া হয়।

বুধবার (৩১ জানুয়ারি) ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।

ক্লডিয়া টেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে তার (ট্রাম্পের) ভূমিকার জন্য ডোনাল্ড ট্রাম্পকে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে টেনি বলেছেন, ‘প্রায় ৩০ বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে প্রথম নতুন শান্তি চুক্তি স্বাক্ষরে ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কয়েক দশক ধরে আমলা, বৈদেশিক নীতির ‘পেশাদার’ ব্যক্তিরা এবং আন্তর্জাতিক সংস্থা জোর দিয়ে বলে আসছিল, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে নতুন করে কোনও শান্তি চুক্তি অসম্ভব। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তা মিথ্যা প্রমাণ করেছিলেন।’

এই মনোনয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে রিপাবলিকান এই কংগ্রেসওম্যান বলেন, ‘আব্রাহাম অ্যাকর্ডস প্রস্তুতে ট্রাম্পের সাহসী প্রচেষ্টা ছিল নজিরবিহীন। নোবেল শান্তি পুরস্কার কমিটি তার (ট্রাম্পের) সেই অবদান অস্বীকার করে চলেছে। আর এটিই আজ তার মনোনয়নের প্রয়োজনীয়তা বাড়িয়ে দিচ্ছে।’

টেনির দাবি, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে তার দেশ ‘দুর্বল নেতৃত্ব’ প্রত্যক্ষ করছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন