সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

জমজমাট শেবাচিম এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার বার্ষিক বনভোজন

সোমবার, সেপ্টেম্বর ৬, ২০২১

প্রিন্ট করুন
DSC 0278 1 1 scaled

নিউইয়র্ক: শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার বার্ষিক বনভোজন রোববার (৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে। 

শের ই বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন শতাধিক ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা এ পিকনিকে অংশ নেন। আনন্দঘন এবং স্বতঃর্স্ফূত এ আয়োজনে তারা নিজেদের মধ্যে স্মৃতিচারণ করেন। ছেলেদের দৌড়, মেয়েদের পিলো পাসিংসহ বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। র‍্যাফেল ড্রতে পাঁচজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। শেবাচিমের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কৃতিত্বের জন্য তাদের সম্মানজনক ক্রেস্ট দেয়া হয়। 

এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার শাহ নাজমুল আলম সমাপনী বক্তব্য দেন।

এ পিকনিক আয়োজন এবং সফল করতে পরিশ্রম করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আনন্দ কুমার মালো, ট্রেজারার ডাক্তার শাহেদ হাসনায়েন বকুল, ইউং ফিজিশিয়ান সেক্রেটারি ডাক্তার আনোয়ার হোসেন। 

সার্বিক সহযোগিতা করেন সংগঠনের প্রেসিডেন্ট ডাক্তার আজমল ইউসুফ মুকুল, ডাক্তার নীরু শামসুননাহার, ডাক্তার দেওয়ান মোহাম্মদ হক রানা, ডাক্তার শাহীনা নাজনীন হক, ডাক্তার হামীম ইবনে কাওছার, ডাক্তার মোহাম্মদ হোসেন মঞ্জু, ডাক্তার খন্দকার জাকির হোসেন, ডাক্তার তারিকুল ইসমাইল এবং ডাক্তার আহমেদ দেওয়ান জুবায়ের।

আরো পড়ুন: নিউইয়র্ক পুলিশে সার্জেন্ট পদে বিলাল উদ্দিনের পদোন্নতি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন