সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্ক-নিউজার্সিতে ৪.৮ মাত্রার ভূমিকম্প

শুক্রবার, এপ্রিল ৫, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সিসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকালে ফিলাডেলফিয়া, নিউজার্সি, কানেটিকাট, ওয়েস্টচেস্টার ও নিউইয়র্ক সিটিতে অনুভূত হয় ৪.৮ মাত্রার এই ভূমিকম্প।

বিষয়টি নিশ্চিত করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকাল বলেন, ভূমিকম্পটি সারা নিউইয়র্কজুড়ে অনুভূত হয়েছে।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, এখনও পর্যন্ত আহত বা ক্ষয়ক্ষতির কোন তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্টরা এর প্রভাব মূল্যায়ন করছে।

ভূমিকম্পে নিউইয়র্ক সিটির সাবওয়ে রেল ব্যবস্থার কোন ক্ষতি বা সেবা ব্যাহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন