রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

ব্রুকলিনে চট্টগ্রাম সমিতি নর্থ আমেরিকার পথ মেলা রোববার (ভিডিও)

সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

প্রিন্ট করুন
ব্রুকলিনে চট্টগ্রাম সমিতি নর্থ আমেরিকার পথ মেলা রোববার 2

নিউইয়র্ক: সামাজিক সংগঠন চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের পথ মেলা-২০২১ আগামী রোববার (৩ অক্টোবর) নিউইয়র্কের মেকডোনাল্ড এভিনিউতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিতব্য মেলায় বাংলাদেশ ও প্রবাসের স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। র‌্যাফেল ড্রতে গাড়িসহ থাকছে নানা আকর্ষণীয় পুরস্কার।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় এসোসিয়েশনের কার্যকরী কমিটি।

মেলায় মো. ইউছুপ নবী ও সাহাব উদ্দিন চৌধুরী লিটনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রোখসানা মির্জা, কৃষ্ণা তিথি, রাজীব, নিপা জামান, মরিয়ম মারিয়া, চন্দন চৌধুরী, খাইরুল বশর, জহির টিপু, ইসমত জাহান, ইফাত জাহান। এতে আরো অংশ নেবে মাটি ব্যান্ড ও সাউন্ড গিয়ার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘দীর্ঘ দিন ধরে একটি মহল সংগঠনকে দ্বিধাবিভক্ত করে রাখার অপচেষ্টা করছে। বার বার কারণে-অকারণে মামলার মুখোমুখি করে সমিতির হাজার হাজার ডলার অপচয় করেছে। তারা নিজেরা এক সময় একে অপরকে বহিস্কার করেছে। সমিতি ভবন ও জ্যাকসন হাইটসে হাতাহাতির দৃশ্য এখনো সোস্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এখনো কিছু সংখ্যক বিপদগামী সদস্য সমিতির নাম-ঠিকানা ব্যবহার করে বিভিন্ন জায়গায় কার্যক্রম চালাচ্ছে; যা সম্পূর্ণ বে-আইনী। আমরা এ সব বে-আইনী কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি, ঐক্যবদ্ধ চট্টগ্রাম সমিতির স্বার্থে তারা যেন সমিতির নাম ব্যবহার করে বে-আইনী কার্যক্রম থেকে বিরত থাকে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে বাধ্য হব। তরুণ এবং সাধারণ সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে হাবিব-বিল্লাহ পরিষদকে জয়ী করে সমিতির দায়িত্ব অর্পণ করেছে। বর্তমান কার্যকরী কমিটি প্রথম থেকে সব প্রবাসী চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে সফলতার সাথে সমিতির কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যার প্রমাণ হচ্ছে- হাবিব-বিল্লাহ পরিষদের আয়োজনে ২০২১ এ নিউইয়র্কের সর্ববৃহৎ বনভোজনসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করে যাচ্ছে।’

মেলায় স্পন্সর হিসেবে রয়েছে সিলেট মোটরস, আবুল খায়ের মিয়া ফাউন্ডেশন, অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাটর্নি পেরি ডি সিলভার, খলিল বিরিয়ানি।

মেলা আয়োজনের দায়িত্ব প্রাপ্তরা হলেন- আহবায়ক মো. সুমন উদ্দিন, সদস্য সচিব মো. আশরাফ আলী খান লিটন, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ভূঁইয়া ও কাজী রেজাউল করিম বাবু, যুগ্ম সদস্য সচিব মো. ইউছুপ নবী ও প্রবীর দাশ দিপু, প্রধান সমন্বয়কারী মো. শফিউল আজম সিকদার, সমন্বয়কারী আকতার উল আজম এবং একেএম মেজবাহ উদ্দিন।

উল্লেখ্য, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের সভাপতি মোহাম্মদ আহসান হাবীব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তাদির বিল্লাহসহ কার্যকরী কমিটিতে রয়েছেন মো. এ উদ্দিন ফোরকান, মো. নাজের উদ্দিন, শাহাব উদ্দীন চৌধুরী লিটন, মোহাম্মদ এস খাঁন, মতিউর চৌধুরী, আববার আমজাদ বোখারী, মোহাম্মদ হারুন মিয়া, কোখন কে চৌধুরী, নুরুস ছাফা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন