বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

বাংলাদেশে বন্যার জন্য ভারতকেই দায়ী করলের তারেক রহমান

শনিবার, আগস্ট ২৪, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বাংলাদেশের ফেনী-কুমিল্লা অংশে বন্যার জন্য ভারতকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় দেশের বন্যাদুর্গত মানুষের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখারও আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৩ আগস্ট) এক ভিডিও বার্তায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আপনারা সমন্বিতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যাকবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন।

বাংলাদেশের এই আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করেন তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরে কোন কারণে নয়। বন্যাকবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলের বন্যার মূল কারণ নয়। বরং এবারের বন্যার মূল কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা। হঠাৎ করে বাঁধ খুলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম কোনো সতর্কতা দেয়নি তারা। ফলে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও বন্যা মোকাবিলায় বাংলাদেশ সামন্যটুকু প্রস্তুতি নেওয়ার সুযোগও পর্যন্ত পায়নি।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন