শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম

রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বৈষম্যবি‌রোধী ছাত্র-জনতার আন্দোল‌নের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম।

রোববার (২২ সে‌প্টেম্বর) মে‌ডি‌কেল টিমকে বহনকারী উড়োজাহাজ কুনমিং থেকে আজ দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় মেডিকেল টিমকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা দূতাবাস জানায়, অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে চীন আন্দোল‌নের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় জরুরি মেডিকেল টিম পাঠাল।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন