সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

ডিস্ট্রিক্ট-২৫ সিটি কাউন্সিল: শহিদুল হকের পক্ষে ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত

মঙ্গলবার, অক্টোবর ১২, ২০২১

প্রিন্ট করুন
ডিস্ট্রিক্ট ২৫ সিটি কাউন্সিল শহিদুল হকের পক্ষে ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত 1

নিউইয়র্ক: ডিস্ট্রিক্ট-২৫ সিটি কাউন্সিল নির্বাচনে শাহ শহিদুল হকের পক্ষে ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের পালকি সেন্টারে এ ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়।

শাহ শহিদুল হকের নেতৃত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচন কমিটির মিডিয়া উইং জাহাঙ্গীর আলম জয়। জন সমাগম পূর্ণ এ অনুষ্ঠানে জ্যাকসন হাইটস এবং এলমন্ডের প্রবাসী বাঙালি জনগোষ্ঠী ও কমিউনিটি এক্টিভিস্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট ও মূল ধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ, কণ্ঠ শিল্পী বেবী নাজনীন, কাজী শওকত আযম, জসিম ভূঁইয়া, মোশারফ হোসেন, মোসলেহ উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদুল রহমান, রফিকুল ইলাম, আবদুর রহমান, মাকসুদুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে ফান্ড গঠনের লক্ষ্যে অনেকে অনুদান হিসেবে চেক ও ক্যাশ টাকা দিয়েছেন, যা নির্বাচনে শাহ শহিদুল হকের সাপোর্ট হিসেবে খরচ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাঙালিদের মনের কথা বলার জন্য শাহ শহিদুল হককে ভোট দিয়ে নির্বাচিত করে অধিকার আদায়ের ক্ষেত্রে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শাহ শহিদুল হকও সবাইকে আশ্বস্থ করছেন যে, নির্বাচিত হলে বাঙালিদের জন্য যত রকম সুযোগ-সুবিধা দরকার, তা তিনি আদায় করার চেষ্টা করবেন।  

উল্লেখ্য, সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৫ এর আসন্ন নির্বাচনে শাহ শহিদুল হক কাউন্সিলম্যান পদে নির্বাচন করবেন। আগামী ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন