নিউইয়র্ক: আমেরিকায় প্রবাসী বাঙালি জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম চন্দন চৌধুরী। তিনি একজন মঞ্চ ও টিভি অভিনেতাও। প্রবাসে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে নিয়মিত গান করেন। একক কনসার্টেও অংশ নিচ্ছেন নিয়মিত।
শনিবার (৯ অক্টোবর) রাতে নিউইয়র্কের কুইন্সের লাগডিয়া এয়ারপোর্ট ম্যারিয়টে অনুষ্ঠিত হয়ে গেল এ শিল্পীর একক লাইভ কনসার্ট। শোটাইম মিউজিক এ কনসার্ট আয়োজন করে।
দেশাত্ববোধক গান ‘আমি বাংলার গান গাই’ গেয়ে কনসার্টের সূচনা করেন শিল্পী চন্দন চৌধুরী। এরপর একে একে গেয়ে শোনান ‘নিলাঞ্জনা, নীল নীল চোখে দেখ না,’ ‘তুমি অন্তরে আছ ভালই আছ,’ ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে,’ ‘কলির কথা শুনে বকুল হাসে,’ ‘ভালবাসা যত বড় জীবন, তত বড় নয়’ এর মত জনপ্রিয় গানগুলো। কনসার্ট জুড়ে পরিবেশন করেন আধুনিক ও পুরানো বাংলা ছায়াছবির একাধিক জনপ্রিয় গান।
এ সময় দর্শক সারিতে প্রবাসী বাঙালি জনপ্রিয় শিল্পীরাসহ ব্যবসায়ী, কমিউনিটি এক্টিভিস্ট, রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
কনসার্টের মিডিয়া পার্টনার ছিল সময় টিভি, আইবি টিভি ইউএসএ, সাপ্তাহিক আজকাল।
উল্লেখ্য, শিল্পী চন্দন চৌধুরী এক সময় ঢাকা থিয়েটারের সাথে যুক্ত ছিলেন, অভিনয় করতেন মঞ্চ নাটকে। সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন একাধিক টিভি নাটকেও। বর্তমানে তিনি আমেরিকা প্রবাসী।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন