নিউইয়র্ক: চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (স.) মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান রোববার (১৭ অক্টোবর) বাদে মাগরিব অনুষ্ঠিত হবে।
নিউইয়র্কের ব্রুকলীন ম্যাকডোনাল্ড এভিনিউস্থ চট্টগ্রাম সমিতি ভবনে অনুষ্ঠিতব্য এ মাহফিলে প্রধান বক্তা থাকবেন মুফতী সাইয়্যেদ আনসারুল করীম আল-আজহারী। বিশেষ বক্তা থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্কের ব্রুকলীন শাখার সভাপতি মাওলানা শফিউল আজম কোরাইশী আল কাদেরী।
মাহফিল ও মেজবানে মহিলাদের জন্য সু-ব্যবস্থা থাকবে।
এতে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন মাহফিল ও মেজবান আয়োজন কমিটির আহবায়ক মোহাম্মদ হারুন মিয়া, সদস্য সচিব নুরুস ছাফা ও সমন্বয়কারী আকতার উল আজম।
উল্লেখ্য, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন যথাক্রমে মোহাম্মদ আহসান হাবিব ও মোহাম্মদ মোক্তাদির বিল্লাহ।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন