চলমান ডেস্ক: নিউইয়র্কে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে এ মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনকের নির্বাচনের সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, এলডার কেয়ারের সিইও গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির নির্বাচনের অপর সভাপতি প্রার্থী রব মিয়া, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ রেজভী চৌধুরী। এতে প্রধান আলোচক ছিলেন ড. মুফতী সৈয়দ আনসারুল করিম আল আজহারী।


প্রধান আলোচকের বক্তব্যে ড. মুফতী সৈয়দ আনসারুল করিম আল আজহারী বলেন, ‘ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শই উত্তম আদর্শ। এ আদর্শ মেনে জীবন পরিচালিত করলে ইহকাল পরকালে মুক্তি লাভ করা সম্ভব।

গত ১৩ অক্টোবর কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। একইসঙ্গে সকল মন্ত্রণালয় নিয়ে ঐক্যবদ্ধভাবে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত জানিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
ঈদে মিলাদুন্নবীর (স.) উপলক্ষে মাহফিল ও মেজবানের এ আয়োজনে নিউইয়র্কে বসবাসরত প্রায় আঠারো’শ প্রবাসী বাঙালি অংশ নিয়েছেন। এ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছিলেন চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ইনক এর সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, আহবায়ক আবুল কাশেম, যুগ্ম আহবায়ক মীর কাদের রাসেল, শফিউল আলম, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলী নুর, সমন্বয়কারী মো. ইকবাল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ আইয়ুব আনছারী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ হোসেন, মো. মহিম উদ্দিন।

মাহফিল ও মেজবান আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন মাসুদ হোসেন লিরাজি, মহিউদ্দিন চৌধুরী খোকন, রবিউল হোসেন চৌধুরী, মো. আরিফুল ইসলাম, মো. এনামুল হক, মো. ইলিয়াস, মো. আবু তাহের, পরিমল কান্তি নাথ, হারুনুর রশিদ এবং মাকসুদুল হক চৌধুরী। একইসঙ্গে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ হানিফ,কাজী সাখাওয়াত হোসেন আজম, সৈয়দ এম রেজা, সিপিএ সারোয়ার জামান, একেএম ওয়াহেদী, মো. ইলিয়াছ মিয়া, কাজী আশরাফ হোসেন নয়ন, হাসান চৌধুরী, আবু তালেব চৌধুরী, এডভোকেট নিজাম চৌধুরী, হাসান বেজবী চৌধুরী, নাসির উদ্দিন মাস্টার, আফসার উদ্দিন, আল জোবায়ের মানিক, সৈয়দ মুরশেদ বেজবী চৌধুরী, মুফাজল আহম্মদ, কামাল হোসেন মিঠু, একেএম তারিকুল হায়দার চৌধুরী, আলী আকবর বাপ্পী, নূরুল আনোয়ার, ইব্রাহিম দিপু, সাইফুদ্দিন স্বপন, আবু বকর কাজল, মিজানুর রহমান জাহাঙ্গীর, এডভোকেট আবুল বাশার, প্রফেসর সোলায়মান, আছিফুর রহমান, দিদার চৌধুরী, জামাল চৌধুরী, বদিউল আলম, মোখতার আহাম্মদ, হাসান ইমাম, এহসানুল হক, মো. বখতিয়ার, তৌহিদুল আলম, আব্দুল মান্নান, মো. আজিম, মো. আকতার, ফজলুল রহমান চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মো. নাজিম উদ্দিন, এরশাদ ওয়ালিস, সৈয়দুল হক, মনজুর আলম, আবুল কালাম আজাদ, আবুল মনসুর আকতার, কাউছার চৌধুরী, নজরুল ইসলাম, মেজবাহ উদ্দিন, ফজলুল হক, শাহাবুদ্দীন, মাহবুবুর রহমান, মো. জাবেদ, আরিফ চৌধুরী, আবুল কাসেম, মো. আজিম (সম্রাট), মোহাম্মদ জাফর, মো. জামান (বাকের), নুরুল হক, মো. জামাল এবং মো. ফরিদ চৌধুরী (তারেক)।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন