শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন, ছয় দিন পড়বে ছুটির দিনে

বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১

প্রিন্ট করুন
download 4

ঢাকা: মন্ত্রিসভা বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ২০২২ সালের ক্যালেন্ডার বর্ষে ২২ দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে। ২২ দিনের মধ্যে ছয় দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়বে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবন থেকে এবং মন্ত্রিসভায় তার সহকর্মীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘২০২২ সালে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে এবং এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়বে।’

সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে অন্য আটটি ছুটির মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটিও রয়েছে (শুক্র ও শনিবার)। এছাড়াও, সরকারি কর্মচারীরা ধর্মীয় উৎসব উপলক্ষে তিন দিনের ঐচ্ছিক ছুটি উপভোগ করতে পারেন।

একইভাবে, প্রধান সামাজিক উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ও এর বাইরে কাজ করা বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের দুই দিনের বিকল্প ছুটি নেয়ার সুযোগ রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন