রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

সিটি নির্বাচন ২ নভেম্বর বাংলাদেশী প্রার্থীদের ইতিহাস গড়ার হাতছানি মেয়র দৌঁড়ে এগিয়ে এরিক

শুক্রবার, অক্টোবর ২৯, ২০২১

প্রিন্ট করুন
usa 4 1

চলমান ডেক্স: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে বাংলাদেশী প্রার্থীদের ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে। নিউইয়র্ক সিটির ৪০০ বছরের ইতিহাসে দেখা যেতে পারে প্রথম বাংলাদেশী আমেরিকান প্রতিনিধি। হতে পারেন নিউইয়র্ক সিটিতে প্রথম বাংলাদেশী আমেরিকান মুসলিম কাউন্সিলওমেন ও বিচারপতি। এ পথে এগিয়ে রয়েছেন ব্রুকলিনের ৩৯ ডিস্ট্রিক হতে শাহানা হানিফ ও কইন্সে বিচারপতি পদে অ্যাটর্নি সোমা সাঈদ। এ দুইজন ইতিমধ্যে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হয়ে নতুন ইতিহাস গড়েছেন। নিউইয়র্ক সিটিরে এবারের নির্বাচনকে ঘিরে বাংলাদেশী কমিউনিটিতে অন্য বারের তুলনায় উত্তেজনা ও উৎসাহ-উদ্দীপনা বেশি দেখা যাচ্ছে।

গত ২২ জুন অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ ও অ্যাটর্নি সোমা সাঈদ। সাধারণ নির্বাচনে চূড়ান্ত বিজয়ী হলে ইতিহাস গড়বেন বাংলাদেশি এ দুই আমেরিকান। শাহানা হানিফ বিজয়ী হলে তিনি হবেন নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ও সাউথ এশিয়ান প্রথম মুসলিম নারী কাউন্সিলওমেন। অন্য দিকে, জয়ী হলে সোমা সাঈদ হবেন যুক্তরাষ্ট্রের কোন আদালতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক। সাধারণত ডেমোক্রেটিক অধ্যুষিত নিউইয়র্ক সিটিতে যারা প্রাইমারিতে জয়ী হন, তারাই সাধারণ নির্বাচনে চূড়ান্ত জয়ী হন। সে মতে শাহানা হানিফ ও সোমা সাঈদকে চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে মাত্র। এ নির্বাচনে বাংলাদেশি একাধিক প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ডিস্ট্রিক্ট-২৪ থেকে স্বতন্ত্র প্রার্থী মুজিব রহমান ও ডিস্ট্রিক্ট-২৫ থেকে রিপাবলিকান প্রার্থী শাহ শহীদুল হক। জ্যাকসন হাইটস থেকে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী শেখ কৃষনানের সাথে প্রতিদ্বন্ধীতা করছেন বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ও ওয়ার্ল্ড হিউম্যান রাটসের সভাপতি শাহ শহীদুল হক। এ আসনে প্রার্থী হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান ফাতেমা।

নিউইয়র্ক সিটির সাধারণ নির্বাচন আগামী মঙ্গলবার ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে মেয়র, পাবলিক অ্যাডভোকেট, সিটি কম্পট্রোলার, বরো প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, সিটি কাউন্সিল, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সিভিল কোর্টের কাউন্টি ও ডিস্ট্রিক্ট বিচারক পদে ভোট হবে। ভোর ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতে টানা ভোট গ্রহণ চলবে। এর আগে গত ২২ জুন প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মনোনয়ন প্রাপ্তরা ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে প্রার্থীরা তাদের ফান্ডরেইজিং অনুষ্ঠান করার পাশাপাশি নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন। ভোটারদের ভোটদানে উৎসাহিত করছেন।

নিউইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী এরিক অ্যাডামস ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া। তারা নিরপেক্ষ ভোটারদের ভোট টানতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ২০ অক্টোবর রাতে এনবিসি নিউইয়র্ক আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে দুই মেয়র প্রার্থী অংশ নেন। অ্যাডামস গত ২২ অক্টোবর ব্রুকলিনে এক সমাবেশ করেন। সেখানে শহরের সহযোগী ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা তাকে ঘিরে রাখেন ও সমর্থন করেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে এরিক অ্যাডামসের জয়ের পেছনে প্রবাসী বাংলাদেশীদের অবদান ছিল। তিনি অন্য কমিউনিটির পাশাপাশি এবার বাংলাদেশী কমিউনিটিতে বার বার এসেছেন ও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। নিউইয়র্ক সিটি হচ্ছে ডেমোক্রেট অধ্যুষিত। তাই অনেকের ধারণা- নিউইয়র্ক সিটির পরবর্তী মেয়র হচ্ছেন এরিক অ্যাডামস।

এ দিকে, শনিবার (২৩ অক্টোবর) থেকে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। এ ভোট গ্রহণ চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যে বোর্ড অব ইলেকশন সিটি অব নিউইয়র্কের পক্ষ থেকে সাধারণ নির্বাচনের বিষয়ে তথ্য প্রকাশ করেছে ও ভোটারদের উৎসাহিত করতে প্রচার চালিয়ে যাচ্ছে। তাদের প্রচারের মধ্যে ‘হ্যালো নিউইয়র্কবাসী, অগ্রিম ভোট দিন’ অন্যতম।

ভোটাররা বলছেনন, তারা রাস্তা থেকে বন্দুক উঠানোর জন্য এনওয়াইপিডির সাবেক অধিনায়ক অ্যাডামসকে বিশ্বাস করেন। অনেক ভোটারের মনে এখনো দুইটি প্রধান বিষয় হল- অপরাধ কমানো ও রাস্তায় নিরাপদ হওয়া ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন