চলমান ডেস্ক:
ভয়াবহ তুষারধসে ও খারাপ আবহাওয়ার কারণে পাঁটি পর্বতে উঠা স্থগিত করেছে ইকুয়েডর। এ তুষারধসে তিন পর্বতারোহী নিহত এবং অপর তিনজন নিখোঁজ হওয়ার পর শুক্রবার তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে, ইকুয়েডরে শনিবার পাঁচদিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এটি দেশটির চলতি বছরের সর্বোচ্চ ছুটি। আর এ ছুটি চলাকালে ১০ লাখেরও বেশি মানুষ ভ্রমণ করবে বলে ধারণা করা হচ্ছে। তাই পরিবেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পর্বতারোহীরা কমপক্ষে এক সপ্তাহের জন্য তুষারাবৃত্ত কায়াম্বি, কোটোপাক্সি, ইলিনিজা সুর, অন্তিসানা, ও চিম্বোরাজো পর্বতের চূড়ায় উঠার সুযোগ পাবেন না।
প্রসঙ্গত, গত রোববার ইকুয়েডরের সর্বোচ্চ পর্বত চূড়া চিম্বোরাজো পর্বতে আহোরণ করা ১৬ পর্বতারোহীর একটি গ্রুপ তুষারধসের শিকার হন। সেখানে এ দুর্ঘটনায় তিনজন প্রাণ হারান ও তিনজন নিখোঁজ হন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন