শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বাইডেন প্রশাসনে যুক্ত হলেন আরও এক মুসলিম নারী উপদেষ্টা

রবিবার, অক্টোবর ৩১, ২০২১

প্রিন্ট করুন
sara minkara 1

চলমান ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আন্তর্জাতিক অধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবে এক মুসলিম নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত এই উপদেষ্টার নাম সারাহ মিনকারা। তিনি লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আল-জাজিরায় প্রকাশিত এক বিবৃতির বরাতে জানা গেছে, তার নিয়োগের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

হোয়াইট হাউজের এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি প্রতিবন্ধী সারাহ মেনকারাকে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আন্তর্জাতিক অধিকারের বিষয়ে বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। এ পদক্ষেপ বিশ্বজুড়ে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মানবাধিকারের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের কূটনীতি ও বৈদেশিক সহায়তা নিশ্চিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

লেবানিজ বংশোদ্ভূত সারাহ আমেরিকান তরুণী। মূলত সারাহ নিজের দৃষ্টিশক্তি হারিয়ে তিনি দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের সাহায্যে এগিয়ে আসতে উৎসাহী হন। এর আগে তিনি লেবাননে গিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পর্যাপ্ত শিক্ষা থেকে বঞ্চিত হতে দেখেন। শিক্ষাক্ষেত্রে তাদের সহায়তার জন্য একটি সমাজসেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেন।

সারাহ যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজ ও হার্ভার্ড কেনেডি স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৭ সালে আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এ প্রকাশিত ৩০ বছরের কম বয়সী ছয় শ তরুণের তালিকায় স্থান করে নেন। তারা খেলাধুলা, উদ্যোক্তা, চিকিৎসা, মিডিয়াসহ পেশাগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে দূর্দান্ত সাফল্য অর্জন করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন