বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ব্যবসার ভারসাম্য আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ব্যবসার ভারসাম্য আনা প্রয়োজন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে রপ্তানি করে সে তুলনায় আমদানি করে খুব কম। এক্ষেত্রে, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি উন্নতমানের যন্ত্রপাতি ও প্রযুক্তি পণ্য ক্রয় করার মাধ্যমে বাণিজ্য ভারসাম্য আনতে পারে বাংলাদেশ।
সোমবার (০৫ মে) নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় মেয়র চট্টগ্রামের জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। এর আগে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনকে সাথে নিয়ে বাদশাহ মিয়া চৌধুরী সড়কের চট্টগ্রামের কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন মেয়র।
সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের উন্নয়নে চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়নে সবগুলো সংস্থাকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। তবে, নগর সরকার থাকলে কাজ করতে সুবিধা হত। চট্টগ্রামের বিকাশে নগর দরকার দাবি করে মেয়র বলেন, কেন্দ্রীয় সরকারকে আমরা ইতোমধ্যে বুঝিয়েছি যে একটা জিনিস আমাদের খুব দরকার সেটা হচ্ছে নগর সরকার। এটা থাকলে সিটি মেয়র হিসেবে আমি সবগুলো সংস্থাগুলোকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারতাম।
এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি. রিচার্ড রাসমুসেন, পলিটিকাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদসহ চসিকের বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন