চলমান ডেস্ক: আজ ২ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র, পাবলিক অ্যাডভোকেট, সিটি কম্পট্রোলার, বরো প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, সিটি কাউন্সিল, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সিভিল কোর্টের কাউন্টি ও ডিস্ট্রিক্ট বিচারক পদে ভোট গ্রহণ করা হবে।
ভোর ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতে একটানা ভোটগ্রহণ চলবে।
নিউইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী এরিক অ্যাডামস ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া।
নির্বাচনে ডিস্ট্রিক্ট-৩৯ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ ও সিভিল কোর্টের কুইন্স কাউন্টি বিচারক পদে ডেমোক্রেট থেকে অ্যাটর্নি সোমা সাঈদ, ডিস্ট্রিক্ট-২৪ থেকে স্বতন্ত্র মুজিব রহমান ও ডিস্ট্রিক্ট-২৫ থেকে রিপাবলিক থেকে শাহ শহীদুল হক প্রার্থী হয়েছেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন