চলমান ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বুধবার (৩ অক্টোবর) একটি বাস খাদে পড়ে যাওয়ায় শিশুসহ কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে। খবর এএফপির।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা রাজা মোয়াজ্জাম এএফপিকে জানান, ৪০ জন যাত্রী নিয়ে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে বাঁক নেওয়ার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়।
তিনি দুর্ঘটনার জন্য দ্রুত গতিকে দায়ী করে বলেন, ‘কর্তৃপক্ষ মৃতদেহ ও আহতদের উদ্ধার করার চেষ্টা করছে।’
পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের প্রায় ১৬০ কিলোমিটার (৯৫ মাইল) পূর্ব দিকে দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের আরেক জন কর্মকর্তা এ দুর্ঘটনায় ২৩ জনের প্রাণহানির খবর জানিয়েছেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন