চট্টগ্রাম: বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি রোববার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
এ সময় চেম্বারের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর ও দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি প্রধান কোমিনে কেন উপস্থিত ছিলেন।
ইতো নাওকি চিটাগাং চেম্বার, জেটরো ও জেবিসিসিআয়ের মধ্যে সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে বলেন, ‘এ সমঝোতাটি বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করতে সহায়ক ভূমিকা পালন করছে।’
এ সমঝোতার আওতায় পরিকল্পিত বে অব বেঙ্গল গ্রোথ সামিটকে আগামী বছর জাপান-বাংলাদেশের ৫০ বছরের সুসম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন ও দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মাহবুবুল আলম বে অব বেঙ্গল গ্রোথ সামিটের জন্য জাপান দূতাবাসের সহযোগিতা কামনা করেন এবং জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সফর আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।
সৈয়দ মোহাম্মদ তানভীর চিটাগাং চেম্বারের নতুন উদ্যোগ বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্সের সাথে জাপানভিত্তিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের জন্য দূতাবাসের সহযোগিতা কামনা করেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন