নিউইয়র্ক: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় রুহেদ মিয়া (৪০) হত্যা মামলার বিচার ও প্রধান আসামী প্রদীপ রায়ের জামিন বাতিলের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের ব্রুকলিনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়ে। ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশী সচেতন নাগরিক কমিটি’ এ মানববন্ধনের আয়োজন করে।
এতে বিভিন্ন স্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন।
মানব বন্ধনে বক্তারা এক সপ্তাহের মধ্যে কিভাবে রুহেদ হত্যা মামলার প্রধান আসামী প্রদীপ রায় জামিন পেলেন, সরকারের কাছে সে প্রশ্ন রাখেন।
বক্তারা প্রদীপ রায়ের জামিন বাতিলের দাবি করেন।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বিকালে দিরাইয়ে ‘উদির হাওর’ জলমহালকে কেন্দ্র করে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও আমেরিকার ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কাজল নূর মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কাজল নূর মিয়ার চাচাতো ভাই রুহেদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ২২ অক্টোবর রাতে প্রদীপ রায়কে প্রধান আসামী করে শাহ আলম দ্বীপসহ ৭৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন নিহত রুহেদ মিয়ার ভাই সোহেদ মিয়া। রুয়েদ মিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (১৯ অক্টোবর) সুনামগঞ্জের জজ কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেছেন দিরাইয়ের ভাটিপাড়া গ্রামবাসী। মামলার পর র্যাব প্রদীপ রায়কে গ্রেফতার করলে জামিন পেয়ে যান। প্রদীপ রায়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনসহ নানা অভিযোগ রয়েছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন