চলমান ডেস্ক: বিশ্বব্যাপী বাল্য বিবাহের হার বেশী এমন দেশগুলোর মধ্যে নাইজেরিয়া শীর্ষে রয়েছে। দেশটির উত্তরাঞ্চলে ৭৮ শতাংশ মেয়ের ১৮ বছরের আগেই বিয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়।
বিশ্বব্যাপী শিশুদের জন্য নেতৃস্থানীয় স্বাধীন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল’ (এসসিআই) ‘নাইজেরিয়ান গার্ল স্টেট: অ্যান ইনক্লুসিভ ডায়াগনসিস অফ চাইল্ড ম্যারেজ’ শীর্ষক প্রতিবেদনে জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলে ১৫ বছর বয়সের মধ্যে ৪৮ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায় ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১৮ বছর বয়সের মধ্যে ৭৮ শতাংশ মেয়ের বিয়ে হয়।
‘প্রতিবেদনটি নাইজেরিয়ার মেয়ে শিশুর ভয়াবহ অবস্থা সামনে এনেছে। এতে জাতীয় স্তরে শিক্ষা ও ক্ষমতায়নের ওপর বিরূপ প্রভাব পড়েছে।’
এসসিআই প্রতিবেদনে বলা হয়, ‘এ বাল্য বিয়ের পেছনে ‘বর্তমান ও প্রচলিত সামাজিক ও সাংস্কৃতিক রীতি নীতির অনুসরণ ভূমিকা রাখছে।’ এতে নাইজেরিয়ার মেয়েদের অবস্থান অনুমান করা যায়।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন