বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জার্মানীতে সমাবেশ এড়ানোর আহবান

শুক্রবার, নভেম্বর ১২, ২০২১

প্রিন্ট করুন
57667504 303 1

চলমান ডেস্ক: করোনভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জার্মান নাগরিকদেরকে বড় সমাবেশে যোগদান এড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। খবর এএফপির।

দেশটির স্বাস্থ্য সংস্থার প্রধান শুক্রবার (১২ নভেম্বর) বলেন, ‘আগামী মাসে নববর্ষের পার্টি তিনি নিজেই এড়িয়ে যাবেন।’

রবার্ট কোচ ইনস্টিটিউটের (আরকেআই) প্রধান লোথার উইলার সতর্ক করে বলেন, ‘দেশটিতে করোনা সংক্রমণের চতুর্থ তরঙ্গ সৃষ্টি হওয়ায় নতুন বিধিনিষেধ দেয়া হয়েছে।’

জার্মানিতে গত ২৪ ঘন্টায় ৪৮ হাজারের বেশি নতুন লোক করোনা আক্রান্ত হয়েছে। আরকেআইয়ের উপাত্তে দেখা গেছে, মহামারীর শুরুর পর প্রথম বারের মত এক দিনে ৫০ হাজার আক্রান্ত সনাক্ত হয়েছে।

সাপ্তাহিক সংক্রমণের হার সর্বোচ্চ প্রতি এক লাখে ২৬৩.৭ জন দাঁড়িয়েছে ও নিবিড় পরিচর্যার শয্যাগুলো দ্রুত পূর্ণ  হয়ে যাচ্ছে। বেশ কয়েকটি জার্মান শহর বৃহস্পতিবার (১১ নভেম্বর) মাসব্যাপী কার্নিভাল উদযাপন শুরু করেছে। পার্টি জোনে প্রবেশের আগে অংশগ্রহণকারিদের পুরোপুরি টিকাপ্রাপ্তি অথবা করোনা থেকে উদ্ধারের প্রমাণ দেখাতে হবে।

দেশের বহুল প্রিয় বড় দিনের কেনাকাটার মৌসুমও ঘনিয়ে এসেছে।

উইলার বলেন, ‘বড় সমাবেশগুলিতে খুব কঠোর সতর্কতা অবলম্বন করা হবে ও কোন কোন পরিস্থিতিতে বাতিল করা হবে।’

তুলনামূলকভাবে কম টিকাদানকে জার্মানিতে করোনা সংক্রমণ হার বৃদ্ধির  জন্য দায়ী করা হচ্ছে। সেখানে প্রায় ৮৩ মিলিয়ন জনসংখ্যার মাত্র ৬৭ শতাংশেরও বেশি পুরোপুরিভাবে টিকাপ্রাপ্ত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন