শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার, করা হচ্ছে পরিষ্কারও

শুক্রবার, জুলাই ২৫, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এতদিন ‘জুলাইযোদ্ধার প্রধান কার্যালয়’ ব্যানার টানানো ছিল। সেখানে এখন ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি ব্যানার টানিয়ে কার্যালয়টিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে।

প্রায় এক বছর পরিত্যক্ত থাকার পর গত বুধবার থেকে ১০ তলাবিশিষ্ট ভবনটির পরিষ্কার করা শুরু হয়। গতকাল বৃহস্পতিবার সেখানে ১০-১২ ব্যক্তিকে পরিষ্কারের কাজ করতে দেখা গেছে। তারা বলেছেন, পুরো ভবন পরিষ্কার করবেন তারা। আর ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েক ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে।

নতুন ব্যানার টানানোর বিষয়ে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ করা ব্যক্তিরা বলেন, পুরো ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্তদের হাতে তুলে দেওয়া হবে। এই ভবনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের জন্য অফিস করা হবে। তবে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামের প্রতিষ্ঠানটির বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন