চলমান ডেস্ক: বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে শুক্রবার (১২ নভেম্বর) বন্দুকধারীদের অতর্কিত হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। রাজধানী উয়াগাদৌগৌতে পুলিশ এ কথা জানায়। খবর এএফপির।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১২ নভেম্বর) সকালে ডোরি অঞ্চলের রিপাবলিক নিরাপত্তা কোম্পানির কর্মকর্তাদের একটি স্কোয়াড লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় তারা সেনো প্রদেশের ডোরি-ইসাকান সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছিল।
পুলিশ জানায়, ‘দুর্ভাগ্যবশত: সাত পুলিশ কর্মকর্তা এ হামলায় নিহত হয়েছেন। এতে অপর পাঁচজন আহত হন। তাদেরকে ডোরি আঞ্চলিক হাসপাতাল কেন্দ্রে নেয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।’
সূত্রটি আরো জানায়, হামলাকারীদের গ্রেফতারে বুরকিনা ফাসোর প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে।
২০১৫ সালের পর বুরকিনা ফাসোর নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। দেশটিতে বিভিন্ন সন্ত্রাসী হামলায় এক হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে ও দশ লাখেরও বেশি মানুষ গ্রহহীন হয়ে পড়েছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন