মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে বিভিন্ন সমঝোতা স্মারকের পাশাপাশি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরই স্বল্প অভিবাসন ব্যয়ে বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। এবারের আলোচনায় কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন প্রক্রিয়া বাস্তবায়নে দুই দেশের সরকার প্রধান একমত হয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়া সরকারের সঙ্গে পুত্রজায়ায় বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ অভিবাসন বিষয়ে দুই দফায় সভা হয়েছে। ওইসব সভা থেকে শ্রমিক প্রেরণের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা বলেন, ইতোমধ্যে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে বিদ্যমান আইন ও বিধি মেনে মালয়েশিয়ায় কর্মী গমন করলেও উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে প্রক্রিয়াটি সমালোচনার সম্মুখীন হয়েছে। মালয়েশিয়ার সিদ্ধান্ত মোতাবেক নির্দিষ্ট সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়ার সিদ্ধান্ত হলেও বিগত সরকার বিপুল সংখ্যক এজেন্সিকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করার কারণে অভিবাসন ব্যয় বেড়ে যায়। তবে কর্মীরা মালয়েশিয়া যাওয়ার পর প্রায় সবাই কাজ পেয়েছে এবং তারা নিয়মিত বেতন ভাগাত পাচ্ছে। ফলে মালয়েশিয়া যাওয়া শ্রমিকদের কোনো অভিযোগ নেই। উল্লেখ্য, মালয়েশিয়ায় কর্মীদের নূন্যতম বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত। তাদের প্রাপ্ত বেতন-ভাতা মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় প্রায় দ্বিগুন হওয়ায় মালয়েশিয়ায় যেতে বাংলাদেশি কর্মীদের আগ্রহ বেশি।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন