‘না ভোটের’ প্রস্তাব বিএনপি করেনি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে রোববার বিকাল ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১১ আগস্ট নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফিরিয়ে আনা হয়েছে ‘না’ ভোটের বিধান। নির্বাচনের ফলাফল বাতিল করার ক্ষমতা পুর্নবহাল করেছে ইসি। জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়জিত হতে পারে সেনা, নৌ ও কোস্ট গার্ড। ইসি অবস্থা বুঝে নির্বাচনে ফলাফল স্থগিত করতে পারবে, যা আগে ছিল না। এছাড়া সমভোট হলে লটারি প্রথা বিলোপ করে পুনঃভোট হবে।
‘না ভোট’ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘না ভোটের’ প্রস্তাব বিএনপি করেনি, কিছু বিশিষ্ট ব্যক্তির পরামর্শে হয়েছে। আরপিওতে আসলে নির্বাচন কমিশন (ইসি) জানাবে, তখন বিবেচনা করা হবে।
বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, আমরা মূলত নির্বাচন কমিশনে এসেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন