শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা

মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: নাচ-গান, খেলাধুলা আর দেশীয় খাবারের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৫। রোববার (১৭ আগস্ট) নিউইয়র্কের ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কে শত শত প্রবাসী কমলগঞ্জবাসীর অংশগ্রহণে এ আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

দিনব্যাপী এ আয়োজনে ছিল দৌড় প্রতিযোগিতা, ভলিবল, নারীদের জন্য হাড়িভাঙা খেলা, শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র। দুপুরে দেশীয় স্বাদের খাবারে ভরপুর ভূরিভোজে মেতে ওঠেন সবাই।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রি মেকানিক্যাল ইয়ঙ্কার্সের স্বত্বাধিকারী ও নিউইয়র্কের সফল ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন। এ সময় তিনি বলেন, কমিউনিটির যেকোনো ভালো কাজে তিনি সবসময় পাশে থাকবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন কমলগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আব্দুল বাছিত ও ট্রাস্টি বোর্ড সদস্য মোহাম্মদ রহমান ফরিদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি ড. ওয়াজেদ এ খান, প্রবীণ সাংবাদিক নাজমুল আহসান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমানসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনেরা।

সভাপতি মিয়া মোহাম্মদ আবজাল ও সাধারণ সম্পাদক মতি লাল দেব রায়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সবশেষে বিভিন্ন খেলাধুলার বিজয়ী ও র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন