শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ওষুধ কোম্পানির বিজ্ঞাপনে বছরে ব্যয় শত কোটি টাকা

শনিবার, আগস্ট ৩০, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বাংলাদেশের স্বাস্থ্য খাতে ওষুধ কোম্পানিগুলোর বিজ্ঞাপন ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান। তিনি জানিয়েছেন, একটি কোম্পানি এক বছরে বিজ্ঞাপন খাতে খরচ করছে প্রায় ১০০ কোটি টাকা।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ–২০২৫’–এ অংশ নিয়ে তিনি বলেন, “আমরা কোম্পানিগুলোর অডিট রিপোর্ট দেখেছি। কোনো কোনো কোম্পানি কেবল বিজ্ঞাপনেই শত কোটি টাকা ব্যয় করছে। পাঁচতারকা হোটেলে একটি সেমিনারে কোটি টাকার বেশি খরচ হয়। গালা নাইটে তিন কোটি টাকা পর্যন্ত ব্যয় হয়েছে। আবার একসঙ্গে ৪০ জন বিদেশ সফরে গেছেন—এসব আমাদের কাছে নথিভুক্ত আছে।”

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, দেশে প্রায় ১ লাখ ৪০ হাজার চিকিৎসক আছেন। এদের মধ্যে বেশির ভাগই হয়তো কোনো সুবিধা নেন না। কিন্তু বাকিদের নিয়ে প্রশ্ন থেকেই যায়। পাঁচতারকা হোটেলে খাওয়া, বিদেশ ভ্রমণ, গালা নাইট—এসব খরচ আসলে বহন করে কারা? আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিতর্কে যাবেন না। আমাদের কাছে সব তথ্য রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন