সিএন প্রতিবেদন: দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দুই দিনের ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়েছে। নতুন সমন্বিত মূল্যে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যে অন্যান্য ক্যারেটের সোনার দাম:
২১ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা,
১৮ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা ও
সনাতন পদ্ধতি ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা।
রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেট রুপার দাম এক ভরি ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতি ১,৭২৬ টাকা।
এর আগে ৩০ আগস্ট দেশজুড়ে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস, যা ৩১ আগস্ট থেকে কার্যকর হয়েছিল।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন