সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আরও একদল বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, বোয়িং ৭৭৭–২০০ ইআর উড়োজাহাজে করে তাঁদের আনা হবে। তবে কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে, তা নিশ্চিত হওয়া যায়নি। চার্টার্ড উড়োজাহাজটির ৭২ ঘণ্টা ঢাকায় অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে ২ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে আসা একটি সামরিক উড়োজাহাজে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। তাঁদের সহায়তায় ব্র্যাক ও প্রবাসীকল্যাণ ডেস্ক খাবার ও পরিবহনের ব্যবস্থা করে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটিতে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার হয়। তারই ধারাবাহিকতায় নিয়মিতভাবে বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন