সিএন প্রতিবেদন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম প্রস্তাব করেছেন। তবে এ নিয়োগ এখনো চূড়ান্ত নয়; সিনেট অনুমোদন দিলে তিনি ঢাকায় দায়িত্ব নিতে পারবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মনোনয়ন অনুমোদনের পরই রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। হোয়াইট হাউস ইতোমধ্যে ট্রাম্পের এ মনোনয়ন সিনেটে পাঠিয়েছে।
কূটনীতিক ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে কাজ করছেন। তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক কাউন্সিলর ছিলেন। এছাড়া ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময়ে বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশন নিয়ে নীতিগত পরামর্শ দিতেন তিনি।
উল্লেখ্য, গত বছর ঢাকা মিশনে দায়িত্ব পালনকারী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অবসরে যান। এরপর থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন ট্রেসি অ্যান জ্যাকবসন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন