চলমান ডেস্ক:
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার (২২ নভেম্বর) রাতে দেশটির বালাকং শহরে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ জানান, বৈধ কাগজ পত্র না থাকায় অভিযানে ১৩৪ জন অভিবাসীকে প্রথমিকভাবে আটক করা হয়। পরে পর্যাপ্ত প্রমাণ সাপেক্ষে ৫ জনকে ছেড়ে দেওয়া হয়। আটককৃত অধিকাংশ কারখানায় কর্মরত ২০-৪৯ বছর বয়সী। তাদের মধ্যে ১১০ জন পুরুষ ও ১৯ নারী।
আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক বলেও জানান তিনি।
আইআই/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন