আগামী বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহের চিত্র উঠে এসেছে এক জরিপে। এতে দেখা গেছে, ৯৪ দশমিক ৩ শতাংশ ভোটার ভোট দিতে আগ্রহী। তবে সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে ৫৬ শতাংশ ভোটারের কোনো ধারণা নেই।
রোববার সকালে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিংয়ের ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপে এ তথ্য পাওয়া যায়। ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ১০ হাজার ৪১৩ জন ভোটারের মধ্যে এ জরিপ চালানো হয়।
জরিপে দেখা যায়, ৮৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা ফেব্রুয়ারিতে নির্বাচন চান। ৬৯ দশমিক ৯ শতাংশ মনে করেন, একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচন পরিচালনায় সক্ষম। একই সঙ্গে ৭৭ দশমিক ৫ শতাংশ জানিয়েছেন, তাঁরা নির্ভয়ে ভোট দিতে পারবেন। তবে ৫৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক।
পিআর পদ্ধতি সম্পর্কে নবীন প্রজন্ম প্রবীণদের তুলনায় বেশি সচেতন হলেও নির্বাচনী সময়ে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জেন-জি প্রজন্মের আস্থা তুলনামূলকভাবে কম।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন